সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজারের দৌরাত্ম্য

প্রশাসনের অভিযানে ৩টি ড্রেজার জব্দ, আটক ১

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩৫:১০ পূর্বাহ্ন
প্রশাসনের অভিযানে ৩টি ড্রেজার জব্দ, আটক ১
মোহাম্মদ নূর :: দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদী। একসময় এ নদীর বুকে নৌকার পাল উড়তো, মানুষের কোলাহলে মুখরিত থাকতো ঘাট। কিন্তু আজ নদীটি যেন এক আতঙ্কের নাম। অবৈধ ড্রেজার চালিয়ে তোলা হচ্ছে বালু, তীরবর্তী বাড়িঘর ভাঙনের মুখে, হুমকির মুখে কৃষিজমি। নদীর বুক চিরে চলছে কোটি টাকার বাণিজ্য, আর সেই শিকার হচ্ছেন নিরীহ গ্রামবাসী। সোমবার (২৫ আগস্ট) বিকেলে হঠাৎ করেই নদীতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। তার নেতৃত্বে চলে অভিযানের কঠোর পদক্ষেপ। মুহূর্তেই থমকে যায় ড্রেজারের শব্দ, নদীর তীরে ভিড় জমায় শতাধিক মানুষ। কেউ হাততালি দেন, কেউ উল্লাসে চিৎকার করে ওঠেন- “ড্রেজার বন্ধ চাই।” অভিযানের সময় তিনটি ড্রেজার জব্দ ও একজনকে আটক করা হয়। তবে অনেকেই যন্ত্রপাতি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। অভিযানের এক পর্যায়ে ইজারাদারের প্রতিনিধি মোরশেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি হাইকোর্টের নির্দেশ নিয়ে এসেছি, ডিসি স্যারও অনুমতি দিয়েছেন। এতে আমার কোটি টাকার ক্ষতি হয়েছে। কিন্তু তার এ বক্তব্যে উত্তাল হয়ে ওঠে গ্রামবাসী। তারা ‘ভুয়া ভুয়া’ ¯ে¬াগান দিয়ে দাবি তোলেন- নদী থেকে অবৈধ ড্রেজার অবশ্যই সরাতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোয়ারাবাজার থানার ওসি জাহিদ হাসান ফোর্সসহ উপস্থিত হন। এরপর ইউএনও গ্রামবাসীকে শান্ত করেন এবং আশ্বাস দেন- “এখন থেকে আর কোনো ড্রেজার চলবে না। রাবার ড্যাম রক্ষায় বাঁশের ব্যারিকেড দেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে। গ্রামবাসীর অভিযোগ, ড্রেজার চালিয়ে নদীর তীর ভাঙনের মুখে পড়েছে তাদের বসতভিটা। গত কয়েক সপ্তাহেই কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাও দেওয়া হয়েছে। তাদের একটাই দাবি- নদীকে বাঁচানো হোক, অবৈধ ড্রেজার তুলে নেওয়া হোক। এদিকে, খাসিয়ামারা নদীতে সোমবারের সেই অভিযান ছিল জনতার দীর্ঘদিনের দাবির প্রতিফলন। গ্রামবাসী আশায় বুক বাঁধছে, প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকলে হয়তো আবারো ফিরে আসবে নদীর স্বাভাবিক প্রবাহ, বাঁচবে ঘরবাড়ি আর জমিজমা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স