সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৯:১১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৯:১১:১০ পূর্বাহ্ন
রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে : অর্থ উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি-গোষ্ঠী তথা রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এসব উদ্যোগ আরও দৃশ্যমান হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) এক সভা শেষে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ বলেন, রাঘববোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বড়দের অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এটা প্রাথমিক উদ্যোগ। এরপরে এ নিয়ে তদন্ত হবে। তদন্তে দোষ পেলে অভিযুক্ত হিসেবে তাদের বিচারের উদ্যোগ নেওয়া হবে। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। সম্প্রতি এক সিদ্ধান্তে কালোটাকা সাদা করার সুযোগ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কালোটাকার বিষয়ে এনবিআর সরাসরি ব্যবস্থা নেবে; যাদেরই অপ্রদর্শিত আয় আছে, তাদের ধরবে। সাংবাদিকেরা বাজারে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম নিয়ে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, দাম যে একেবারে কমেনি, তা নয়। চট করে তো সমাধান হবে না। আস্তে আস্তে কমে আসবে। ইতিমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে; যেমন আলু ও পেঁয়াজ শুল্ক কমানো হয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন, বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্য সরবরাহের মাঝখানে থাকা বাড়তি হাতগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এ জন্য নিয়মিত বাজার তদারকি করা হবে। তবে পণ্যের উৎপাদনকারীরা যেন ন্যায্যমূল্য পায়, তা দেখা প্রয়োজন। দেশের বিভিন্ন তৈরি পোশাকশিল্প কারখানায় কয়েক দিন ধরে অস্থিরতা চলছে। এ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিকের সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। পরিস্থিতি উন্নয়নে তারা সবাই সহযোগিতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স