সুনামগঞ্জ , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৩১:০১ পূর্বাহ্ন
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম
শহীদনূর আহমদ::
সুনামগঞ্জ জেলার শিক্ষার হার দেশের অন্যান্য জেলার চেয়ে তলানীতে অবস্থান। শিক্ষার মানের দিক দিয়ে মাধ্যমিক পর্যায়ে কিছুটা উন্নতি হলেও প্রাথমিক পর্যায়ে এখনো ভঙ্গুর অবস্থা। দুর্গম যাতায়াত, অবকাঠামো উন্নয়ন না হওয়া, সামাজিক অসচেতনতা, শিক্ষক সংকটসহ নানা কারণ এর পেছনে দায়ি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে প্রাথমিক শিক্ষা বিভাগ পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে শিক্ষক সংকট। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দুর্গম হাওরবেষ্টিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে। অনেক প্রতিষ্ঠানে দুই থেকে তিন জন শিক্ষক দিয়ে চলে পাঠ কার্যক্রম। কোথাও কোথাও একজন শিক্ষক দিয়ে কোনোভাবে চলছে পাঠদান কার্যক্রম। এতে সার্বিক শিক্ষা ব্যবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন শিক্ষক সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ সচেতন মহলের।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৭৫টি। উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে সৃষ্ট পদের বিপরীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে শূন্য রয়েছে ১০০০ পদ। ৩০০-এর অধিক স্কুলে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজ। প্রশিক্ষণ ও বদলি জনিত কারণে কিছু কিছু প্রতিষ্ঠানে একজন শিক্ষকে পরিণত হয়। যার সংখ্যা ২০ এর অধিক। তবে অন্য প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দায়িত্বে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে এসে পাঠ কার্যক্রম স্বাভাবিক রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শিক্ষক সংকট দূরীকরণে ব্যাপারে শীঘ্রই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিতে প্রস্তুত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দ্রুত সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সুনামগঞ্জ জেলার শিক্ষক সংকট দূর হবে বলে জানান তিনি।
সম্প্রতি জেলার শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসনের এক সেমিনারে উঠে আসে প্রাথমিক শিক্ষা বিভাগের সমস্যার চিত্র। হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর তাগিদ জানান বিভিন্ন মহল।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার খারাপ অবস্থা। এখানে শিক্ষক সংকট রয়েছে। ভৌগোলিক কারণে এখানে নানা সীমাবদ্ধতা রয়েছে। আমরা চাই এর আমূল পরিবর্তন। শিক্ষকরা তাদের সর্বোচ্চটা দিবেন। জেলা প্রশাসন সবদিক দিয়ে সহায়তা করবে। শীঘ্রই একটি বড় শিক্ষক নিয়োগ হবে। তখন শিক্ষক সংকট দূর হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

“আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি