সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০১:৩১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০১:৩১:২১ পূর্বাহ্ন
গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম স¤পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার নির্মল রায়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গ্রাম আদালত ভ্রাতৃত্ববোধের একটি প্ল্যাটফর্ম, যেখানে শুধু দ্বন্দ্বের সমাধান নয়, পারস্পরিক সম্পর্কও দৃঢ় হয়। গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে। পুলিশ সুপার তোফায়েল আহম্মদ বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবেই সমাধান করা সম্ভব, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক। এখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা মাত্র ২০ ও ১০ টাকা ফি দিয়ে নিষ্পত্তি করা যায়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সহজলভ্য ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪-এর আলোকে জনগণকে সচেতন করার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বাদাঘাটি দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, সাংবাদিক শাহজাহান চৌধুরী, একে কুদরত পাশা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, এসসি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আরমান হোসেন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম তাজুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র অফিসার এসএম মফিজুর রহমান, জেলা তথ্য অফিসের আব্দুল হাই, আইসিটি অধিদপ্তরের ইমরান হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের তাসলিমা আক্তার ও মো. আলমগীর হোসেন, জেলা সমাজসেবা অফিসের একে আজাদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর