সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আ.লীগের সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৯:৪১ পূর্বাহ্ন
আ.লীগের সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি বিএনপির সদস্য হতে পারবেন - বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ। শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন বিএনপি শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. দুদু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ডা. রাজা মিয়ার সঞ্চালনায় এসময় তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন। যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী তারাই বিএনপির সাথে যুক্ত থাকবেন। কোনো ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না। কয়ছর এম আহমদ বলেন, বিগত সময়ে আওয়ামী খুনি মাফিয়া সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ১৪ সালে কারচুপি নির্বাচন হয়েছে, ১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, ২৪ সালে আমি আর ডামির ভোট হয়েছে। ১৭ বছর যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট প্রয়োগ করতে পারেননি। নতুন প্রজন্ম ভোট দিতে চায়। তার গণতন্ত্রের পক্ষের ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের বিচার এদেশে মাটিতে। এদেশের মানুষ তাদের উচিত শিক্ষা দিবে। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক আলিফ মিয়া, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা