সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

এলাকার উন্নয়নের পাশাপাশি রাজনীতি অঙ্গনকে কলুষমুক্ত রাখতে চাই : ব্যারিস্টার আবিদুল হক

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫৩:১১ পূর্বাহ্ন
এলাকার উন্নয়নের পাশাপাশি রাজনীতি অঙ্গনকে কলুষমুক্ত রাখতে চাই : ব্যারিস্টার আবিদুল হক
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবিদুল হক আবিদের নেতৃত্বে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের কাজীর পয়েন্ট এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। দুপুরে আলফাত স্কয়ার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবিদুল হক আবিদ। এ সময় তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা যেকোন কর্মসূচি সফল করতে প্রস্তুত। তিনি বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় সহজ যোগাযোগ মাধ্যম তৈরি করতে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ও চলতি নদীর উপর দুইটি সেতু নির্মাণ করতে চাই এবং সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি রাজনীতি অঙ্গনকে কলুষমুক্ত রাখতে চাই। তিনি আরও বলেন, আপনারা আমার পিতা সাবেক সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের সাবেক হুইপ, মরহুম ফজলুল হক আছপিয়াকে বার বার নির্বাচিত করেছেন। আমিও তার প্রেরণায় এবং গণমানুষের স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণে কাজ করতে চাই। ব্যারিস্টার আবিদ বলেন, পারিবারিক ঐতিহ্যের সূত্রে স্কুলজীবন থেকেই বিএনপি’র রাজনৈতিক মতাদর্শই ছিল আমার রাজনীতির ভিত্তি। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর এলাকার গণমানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সর্বদা জনবান্ধব ও জনস¤পৃক্ত থাকার চেষ্টা করে আসছি। আমি ১৯৯৬ সাল থেকে অদ্যবধি নীরবে-নিভৃতে এই আসনের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছি। সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি আমার সাধ্য অনুযায়ী ত্রাণ বিতরণ করেছি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট এবং জনগণের কল্যাণে কাজ করবো। সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার আবিদুল হক আবিদকে বিএনপি’র মনোনয়ন দিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনিসুজ্জামান শামীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাড. কামাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমেদ, জেলা যুবদল সদস্য অ্যাড. তৌহিদ আহমেদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য অ্যাড. মাকসুদুল হক জোহা, অ্যাড. জালাল উদ্দীন, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর আলী ও মোহাম্মদ রাসেল মিয়া, বিএনপি নেতা কাইয়ুম তালুকদার, রনি মিয়া, সানি আহমদ, এনাম মিয়াসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স