সুনামগঞ্জ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম

যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৮:৪১ পূর্বাহ্ন
যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
স্টাফ রিপোর্টার ::
ঢাকা থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন ১৫ যাত্রী।
শনিবার (২৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় আসার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ এসে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত বাকি দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বাসে ১০-১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। যাত্রীরা এলাকাবাসীকে জানান, চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসে ঝিমাচ্ছিলেন তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তিন কিলোমিটার সামনে এগিয়ে এই দুর্ঘটনা ঘটলে বাসটি হাওরের পানিতে নিমজ্জিত হতো। তখন হতাহতের ঘটনা ঘটতো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ