সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:২৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:২৭:৪০ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামে থাকতে চান না। তারা শহরে বদলির জন্য বিভিন্ন মাধ্যমে তদবির করেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, শুধু হাওরাঞ্চলে নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল, প্রত্যন্ত এলাকা; এমনকি গ্রাম হলেই সেখানে শিক্ষকরা আর থাকতে চান না। তারা শহরে বদলি নিতে চান। নানা মাধ্যমে তদবির করেন। এতে বদলি-তদবিরের চাপ বাড়ে। এটা আমাদের ব্যাপক সমস্যার মুখে ফেলে। এটা আসলে আমাদের সামাজিক ও রাজনৈতিক সমস্যা। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষার্থীরা যদি নৈতিক শিক্ষার মাধ্যমে বড় হয়ে ওঠে, তবে সে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। নৈতিকতা শিক্ষার একটি ভালো উপায় হচ্ছে বিভিন্ন গল্প-কাহিনী ও সাহিত্য। পাশাপাশি নৈতিক জীবনযাপনে অভ্যস্ত করে গড়ে তোলা। এছাড়াও শিশুদের মাঝে একাত্মবোধ, মমত্ববোধ ও শৃঙ্খলাবোধ জাগ্রত করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ শিশুরা শিক্ষকদেরকে আদর্শ হিসেবে দেখে বেড়ে ওঠে। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের কাছে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসন ও শিক্ষকদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণমাধ্যমকর্মীরাও আমাদের শিক্ষা পরিবারেরই সদস্য। বিভিন্ন বিদ্যালয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর বিষয়ে জানতে আমরা অনেক সময়ই সাংবাদিকদের ওপর নির্ভর করি। তাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা সেগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাই সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি