সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’র কমিটি গঠন

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৪৩:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’র কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের ভিত্তিতে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাগর হাসান শুভ্র। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী হরিবক্ত অধিকারী প্রান্ত। বৃহ¯পতিবার (২১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান শেষে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফখর উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক কমিটির সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক শাকিল আহমেদ। নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা শরিফ আহমেদ এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা (জনসংযোগ) জুনেদ আহমেদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণে পড়াশোনায় মনোযোগী হতে হবে। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আধুনিক যুগে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এগিয়ে যেতে হবে। আংশিক কমিটি অন্য সদস্যরা হলেন, সহসভাপতি হিসেবে মলয় ব্যানার্জী, হীরা আক্তার, শোয়াইব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হৃদয় আহসান, সাইফুর রহমান হিমন ও আবুল হাসনাত, সহ-কোষাধ্যক্ষ হিসেবে জামান ও জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি দাস, বিশ্বজিৎ ও আবুল কাশেম, দপ্তর সম্পাদক হিসেবে সনি শাহ, সহ-দপ্তর সম্পাদক হিসেবে নাহিদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ঝুমুর রায়, প্রচার সম্পাদক হিসেবে আকাশ দাস, সহ-প্রচার সম্পাদক হিসেবে লিয়ন চৌধুরী, ক্রীড়া সম্পাদক হিসেবে ধ্রুব সরকার, সহ-ক্রীড়া সম্পাদক রনি কুমার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দেবলিনা দৃষ্টি ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে অনিক দাসকে মনোনীত করা হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী