সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:২২:৪২ পূর্বাহ্ন
মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দেওয়ানগঞ্জ মাদ্রাসার সামনের সড়কে শুক্রবার সকালে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বাবুল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধের বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা বৃদ্ধ বাবুল মিয়া শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ মাদ্রাসার সামনের সড়ক দিয়ে স্থানীয় গাছতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পাশের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার থেকে মোটর সাইকেল চালকসহ দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে ধর্মপাশা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দেওয়ানগঞ্জ মাদ্রাসার সামনের সড়কে আসলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে পেছন থেকে ধাক্কা দেয়। এ অবস্থায় গুরুতর আহত হয়ে ওই বৃদ্ধ সড়কের নিচে পড়ে অচেতন হয়ে যান। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটির চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তি অটোরিকশাযোগে আহত ওই বৃদ্ধকে বেলা সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার ডাক্তার ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই ওই বৃদ্ধের লাশ গ্রহণের আবেদন করায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪