সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন
একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম
সুনামকণ্ঠ ডেস্ক :: একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কো¤পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি মিলের পাথর জব্দ করেন। পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এমন হুঁশিয়ারি দেন। পরিদর্শনকালে সাংবাদিকদের সারওয়ার আলম বলেন, সাদাপাথর লুটে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে সবকিছু পর্যালোচনা করা হবে। আর যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে- বলেন তিনি। সারওয়ার আলম বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে অভিযান চালান তিনি। এ সময় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নাম না জানা আরেকটি ক্রাশারে থাকা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক। কো¤পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, অবৈধভাবে পাথর মজুদ রাখার অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে এসব পাথর জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপের পর জানানো হবে। সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একই দিনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা