সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৯:৫১ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প
শহীদনূর আহমেদ ::
সড়কের ধারণ ক্ষমতার চেয়ে অধিক যানবাহন, অপ্রশস্ত সড়ক, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধিসহ নিরাপদ সড়ক নিশ্চিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সড়ক প্রশস্তকরণসহ চার লেনে উন্নীত করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। তবে এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ট্রাফিক ব্যবস্থার অপর্যাপ্ততা ও অনুপযোগিতার কারণ দেখিয়ে প্রকল্পটি বাতিল করে পরিকল্পনা কমিশন। সচেতনমহল বলছেন, তৎকালীন সরকারের জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতা ও সংশ্লিষ্ট দপ্তরের অদূরদর্শিতায় ভেস্তে গেছে চার লেন প্রকল্পটি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানাযায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীত করতে একটি প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। তবে প্রকল্পটি অনুপযোগী উল্লেখ করে সে বছরই ফেরত পাঠায় কমিশন। প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে উপযোগিতা না থাকায় প্রকল্পটি প্রয়োজনীয়তা নেই বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক চার লেন প্রকল্প আপাতত হচ্ছে না। আমরা একটি প্রস্তাবনা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছিলাম। কিন্তু প্ল্যানিং কমিশন সেটি ফেরত পাঠিয়েছে। তারা এই প্রকল্পের প্রয়োজনীয়তা মনে করেননি। তবে সুনামগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি এ সড়ক চার লেনে উন্নীত করার। সড়কের দু’টি স্থানে চার লেন করা হচ্ছে। একটি শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ পর্যন্ত এবং অন্যটি শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে সদরপুর ব্রিজ পর্যন্ত। তবে, পুরো সড়কটি চার লেনে করতে আগামীতে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনা। সড়কে ধারণ ক্ষমতার চেয়ে যানবাহন বৃদ্ধি, সরু ও সংকীর্ণ সড়ক- এগুলো দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সড়ক চার লেনে উন্নীত করতে সরকারের দৃষ্টি কামনা করেছেন পরিবহন মালিক, শ্রমিকসহ যাত্রী সাধারণ ও সচেতন নাগরিকরা।
নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়ক এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এর অন্যতম কারণ সড়ক অপ্রশস্ত। আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।
সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে সাম্প্রতিক সময়ে যানবাহন বেড়েছে। কিন্তু তার তুলনায় সড়ক অপ্রশস্ত। এটি চার লেনে উন্নীত করলে পরিবহন চলাচলে সুবিধার পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এলাকা সমৃদ্ধ হতো। সড়কপথ উন্নয়ন হলে আমাদের এলাকার জীবনমানও উন্নয়ন হবে। তাই, সিলেট-সুনামগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করতে সরকারের নিকট দাবি জানান এই পরিবহন নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪