সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০২:০২:৩৭ পূর্বাহ্ন
জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা, রোগীদের প্রতি অবহেলা এবং চিকিৎসা সেবার অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। হাসান আল মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আলতাফুর রহমান, আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমদ, হাফেজ আরিফুল ইসলাম, মারুফ আহমদ, আরিফ বাদশা, মুরসালিন, দ্বীন ইসলাম স্বপন, কামাল হোসেন, নজির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দুঃখের বিষয় হাসপাতালে চিকিৎসক ও নার্সদের দায়িত্বে চরম অবহেলার কারণে রোগীরা পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে উপজেলার স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালগঞ্জ হাসপাতালে নানামুখী অনিয়ম চলছে। চিকিৎসকরা ইমার্জেন্সি ও আউটডোরে ঠিক মতো বসেন না। প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত থাকেন ডাক্তাররা। টিএইচও এর দায়িত্ব অবহেলার কারণে প্রতিদিন ওষুধসহ নানা সমস্যার কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতেই নানা অজুহাতে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তাছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় রোগীরা আরও ঝুঁকিতে পড়ছেন।
এ সময় বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে গরিব মানুষ কোথায় যাবে? বিশেষ করে হাসপাতালের মাস্টাররুলে আয়া-বুয়া নিয়োগ, রোগীদের খাবার ব্যবস্থাপনা ও সরকারি ওষুধ বণ্টনেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, জরুরি বিভাগে এমবিবিএস কোনো চিকিৎসক উপস্থিত না থাকাতে অনেক রোগীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে। বহির্বিভাগে প্রতিটি টেস্টে অতিরিক্ত ফি আদায়, ব্যান্ডেজ ও কাটা-ছেঁড়া হাসপাতালের ভেতরে না করে ব্যক্তিগত চেম্বারে করানো, ভর্তি রোগীদের আবাসন সমস্যা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট এবং হাসপাতালের ভেতরে দালালদের অবাধ প্রবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে দ্রুত হাসপাতালের সেবার মান উন্নয়ন, অনিয়মের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এদিকে মানববন্ধন শেষে বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু