সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

শহরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪২:২৬ পূর্বাহ্ন
শহরে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ-এর নির্দেশে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম-এর নেতৃত্বে পৌর শহরের ষোলঘর, ধারারগাঁও, কাজির পয়েন্ট, উকিলপাড়া এলাকায় বিশেষ তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উকিলপাড়ার আলিমাবাগ এলাকার ফখরুল আলম রিংকুর বাসায় প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ফখরুল আলম রিংকু (৪০) এবং নূর আলম বাঘা (২৩)-কে আটক করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। মাদক কারবারি ও চোরাকারবারিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস