সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করুন

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:৩৯:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করুন
সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক কখন যেন মানুষের চলাচলের পথ থেকে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগের নামান্তরে। লক্ষাধিক মানুষের যাতায়াতনির্ভর ৪০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি আজ গোটা অঞ্চলের মানুষের কাছে এক দুঃস্বপ্ন। খানাখন্দ, ভাঙন ও গর্তে ভরা এই রাস্তা শুধু যানবাহনের পার্টস নয়, মানুষের শারীরিক ও মানসিক শক্তিও নষ্ট করে দিচ্ছে প্রতিদিন। প্রধান যাতায়াত মাধ্যম হিসেবে পরিচিত একটি সড়ক বছরের পর বছর এভাবে অবহেলিত থাকা দুর্ভাগ্যজনকই নয়, অপরাধের পর্যায়ে পড়ে। ২০২২ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি এই সড়ক। বিভিন্ন দফায় বরাদ্দকৃত বিপুল অর্থ চোখের সামনে ‘জরুরি রক্ষণাবেক্ষণ’ ও ‘ইমার্জেন্সি মেইনটেন্যান্স’-এর নামে খরচ হলেও বাস্তবতায় তেমন কোনো উন্নতিই দেখা যায়নি। তথাকথিত ‘ঘষামাজা কর্মসূচি’ কার্যত সড়কের স্থায়ী সমাধান তো দেয়নি, বরং দুর্নীতি ও লুটপাটের উপায় হিসেবে ব্যবহৃত হয়েছে। রুপাখালী, নোয়াগাঁও বাজার, বাহাদুরপুর ও উজ্জ্বলপুর এ সব এলাকাগুলোর ভয়াবহ ভাঙন এখনও সেই আগের জায়গাতেই রয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে, পরপর কয়েক বছরে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসন থেকে মাঝে মাঝে সম্ভাব্য ইস্টিমেট ও টেন্ডার আহ্বানের কথা বলা হলেও, মাঠপর্যায়ে এখনও দৃশ্যমান কোনো টেকসই উদ্যোগ নেই। অথচ এই সড়ক শুধু সুনামগঞ্জ-জামালগঞ্জের সংযোগই নয়, নেত্রকোণা এবং মধ্যনগরসহ বৃহত্তর হাওরাঞ্চলের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও জরুরি স্বাস্থ্যসেবার জীবনরেখা। অল্পবিস্তর মেরামত নয়, পুরো সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার এবং টেকসই উন্নয়ন এখন সময়ের দাবিকে অতিক্রম করে জীবন-নির্ভরশীলতার প্রশ্নে পরিণত হয়েছে। হাওর অঞ্চলের সাধারণ মানুষের কণ্ঠ আজ ক্ষোভে উত্তাল, “পেটভরার কাজ হচ্ছে, সড়কের কাজ হচ্ছে না।” আর কতদিন এই করুণ অবস্থা চলবে? দুর্ভোগকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবে দেখার মানসিকতা থেকে সরতে হবে এখনই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগের প্রতি আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু করুন এবং এতে যেন কোনও রকম ত্রুটি-বিচ্যুতি না ঘটে তা কঠোরভাবে তদারক করুন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু