সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিকিৎসককে মারধরের অভিযোগে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৪:১৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৪:১৫:৫৫ অপরাহ্ন
চিকিৎসককে মারধরের অভিযোগে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণসহ তিন দফা দাবি আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আন্দোলন করছেন একমাত্র নামধারী আসামি রনিসহ তার সহযোগীরা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা হাসপাতাল ক¤পাউন্ডে আন্দোলন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের প্রধান গেটে অবস্থান করে গেট ভাঙার চেষ্টা চালায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দিলীপ রায় ওই গেট থেকে বের হলে তার পথরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় বিক্ষোভে নেতৃত্বদানকারী রনি লোহার পাইপ দিয়ে চিকিৎসকের শরীরে একাধিকবার আঘাত হানে। কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যান। এতেও তারা ক্ষ্যান্ত হননি। সড়ক থেকে হাসপাতালের ভেতরে ইট নিক্ষেপ করে। এতে কর্মচারী ও রোগীরা আহত হন। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রনিসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে সোমবার রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে। -বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর