সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৮:৩৫:৩০ পূর্বাহ্ন
তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাশিদ মিয়ার ওপর হামলা চালায়। এতে রাশিদ মিয়া (৭০) গুরুতর আহত হয়ে তার একটি পা ভেঙে যায়। খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে লোকমান মিয়া (৩৫), দুলাল মিয়া (৩২), শিশু আরিফুল ইসলাম (৫), হেকমত আলী (৩৯) ও বাছির মিয়া (৫৩) গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে এসে রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালালে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত হন। খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু