সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৫০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৫০:৩২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীরা। র‌্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ-এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, মৎস্যচাষী প্রতিনিধি ফরিদ আহমদ এবং সাংবাদিক প্রতিনিধি মো. মামুন মুন্সি। সভায় উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য একজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। পরে বেলা সাড়ে ১২টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ যৌথভাবে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় থানার এসআই মিজানুর রহমান, মোহন রায়, মনিরুল ইসলাম, রফিজুল ইসলাম, দোয়ারাবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আপ্তার উদ্দিন, আনসার কর্মকর্তা অজিত রঞ্জন, সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়া, সোহেল মিয়া, মাসুদ রানা সোহাগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা