সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম। সিনিয়র জেলা মৎস্য অফিসার প্রশান্ত দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। মৎস্যচাষীদের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, মৎস্যস¤পদ দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনেও সহায়ক। মৎস্য উৎপাদন বাড়াতে পোনা মাছ শিকার, কেনা-বেচা বন্ধ করতে হবে। তাহলে দেশি মাছে দেশ ভরপুর হবে। এদিকে, সকাল ৯টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে ৪০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম