সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ধর্মপাশায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৪৪:১০ পূর্বাহ্ন
ধর্মপাশায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার উদ্বোধনী দিনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক এস এম রহমত, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ ,মৎস্যজীবী আমজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার টান মেউহারী গ্রামের সফল মৎস্যচাষি মঞ্জুরুল হক, উপজেলার পাইকুরাটি গ্রামের সফল মৎস্যচাষি শাহীন খান ও উপজেলার হলিদাকান্দা গ্রামের সফল মৎস্যচাষি আব্দুল মন্নাফ - এই তিনজনের প্রত্যেককে একটি করে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু