সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৪৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৪৬:০২ পূর্বাহ্ন
নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপিকে সুসংগঠিত ও সক্রিয় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের ভোট ধানেরশীষ প্রতীকে পড়বে। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশ গড়তে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তিনি। পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম মেম্বার এর সভাপতিত্বে ও সৈয়দ জুবায়ের আহমদ আবুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. জালাল উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল খান টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা রফিক মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪