সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:৩৯:৪৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সালাম (৪৫)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি বাজার গ্রামের মো. ছাদেক সরকারের ছেলে। আব্দুস সালাম আবুল খায়ের টোবাকো কোম্পানির সুনামগঞ্জের টেরিটরি সেলস অফিসার (টিএসও) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শক্তিয়ারখলা বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় আব্দুস সালাম (৪৫) শক্তিয়ারখলা বাজার হয়ে মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-হ ৬৮-৩৮২৩) সুনামগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় শক্তিয়ারখলা বাজার অতিক্রম করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাভাবিকভাবেই তিনি মোটরসাইকেল চালিয়ে শক্তিয়ারখলা বাজার অতিক্রম করেছেন। বাজার অতিক্রম করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের গতি বেশি ছিল। যে কারণে চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বিশ্বম্ভরপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আবুল খায়ের টোবাকো কোম্পানির সুনামগঞ্জের টেরিটরি সেলস অফিসার (টিএসও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি