সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল : এনসিপি

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন
চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল : এনসিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৭ আগস্ট) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. মো. আব্দুল আহাদের সই করা বিবৃতিতে উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এটি চিকিৎসকদের প্রতি চরম অবমাননা। বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে চিকিৎসকরা তাদের নির্ভীক ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিগত ফ্যাসিবাদি সরকারের ভয়ঙ্কর দমন-নিপীড়ন, গুলি ও দমনযজ্ঞের মধ্যেও চিকিৎসকরা নির্ভয়ে মাঠে নেমে আহত জনগণের সেবা দিয়েছেন। তারা জানতেন যেকোনও মুহূর্তে হামলা, গ্রেফতার বা হয়রানির শিকার হতে পারেন। তারপরও তারা পিছু হটেননি। জীবনের ঝুঁকি নিয়েও আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ মানুষ ও আহত নাগরিকদের চিকিৎসা দিয়ে গেছেন। চিকিৎসকদের সেই নির্ভীক সেবাপরায়ণতা বাংলাদেশের গণমানুষ চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তাছাড়াও করোনা মহামারিতে শত শত চিকিৎসক প্রাণ হারালেও তারা সরে যাননি সেবা দেওয়ার পথ থেকে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর হাসপাতাল পর্যন্ত চিকিৎসকরা দিন-রাত নিরলস পরিশ্রম করে চলেছেন। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে চিকিৎসক সমাজের মর্যাদা ক্ষুণœকারী মন্তব্য জাতির জন্য গভীর হতাশাজনক এবং উদ্বেগজনক। চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা। কারণ চিকিৎসকরা কেবল পেশাজীবী নন, তারা জাতির জীবন রক্ষক। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, চিকিৎসকদের অবমাননা করে কারও ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না। বরং এতে জনগণের আস্থা নষ্ট হয় এবং স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়। আমরা মনে করি, অধ্যাপক আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী