সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দেয়ালে দেয়ালে কিশোরীর ছবি সাঁটানো তরুণকে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৫১:৪৫ পূর্বাহ্ন
দেয়ালে দেয়ালে কিশোরীর ছবি সাঁটানো তরুণকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: তরুণটির দাবি, মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এখন তাকে পাত্তা দিচ্ছে না মেয়েটি। এই ক্ষোভ থেকে একপর্যায়ে মেয়ের সঙ্গে হাত ধরে পাশাপাশি দাঁড়িয়ে তোলা ছবি প্রিন্ট করে দেয়ালে দেয়ালে সাঁটিয়ে দেন। কিন্তু মেয়ের পরিবারের অভিযোগ, তরুণটি মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। শ্লীলতাহানি করতেন। এই অভিযোগে থানায় মামলা করা হলে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে সুনামগঞ্জ জেলা কারাগারে আছেন। জগন্নাথপুর উপজেলার ঘটনা এটি। পুলিশ গ্রেপ্তারের পর গত শনিবার বিকেলে আদালতে হাজির করলে আদালতের বিচারক তরুণটিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ছেলে-মেয়ের বাড়ি জগন্নাথপুর উপজেলার দুটি ইউনিয়নে। ছেলের বয়স ১৮, মেয়ের ১৫ বছর। মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। মেয়ের চাচি ছেলের আত্মীয় হওয়ায় তরুণটি বিভিন্ন সময় মেয়েটির বাড়িতে আসা-যাওয়া করতেন। শনিবার মেয়ে ও ছেলের একসঙ্গে কিছু ছবি মেয়েটির শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে দেখা যায়। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তরুণটিকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স