সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪১:২৯ পূর্বাহ্ন
জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার :: ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূমি সেবা দ্রুত ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। সেমিনারে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনগণের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নয়নে উপস্থিত কর্মকর্তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়। একই সাথে ভূমি সেবা গ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পর্যালোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ সময় তিনি সেবার মান উন্নয়নে উপস্থিত সকলের মূল্যবান মতামত শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এ-সময় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা দেবনাথসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু