সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪১:০৯ পূর্বাহ্ন
মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ
জিয়াউর রহমান ::
বিশ্বম্ভরপুরের মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঙ্গারুলী হাওর এলাকার গ্রামের সকল কৃষকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান অ্যাড. মো. ছবাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর গ্রামের কৃষক নুরুল আমিন, ছুরত জামাল, আনোয়ার হোসেন, নুরুল আলম, রেজাউল করিম, বাঘমারা গ্রামের কৃষক আসাদুল্লাহ, সিরাজপুর গ্রামের কৃষক মো. আব্দুল হাই, দিলোয়ার হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, আখতার জামাল, বালিজুরি গ্রামের কৃষক মোছদ্দর আলী, শক্তিয়ারখলা গ্রামের কৃষক হাজী মহরম আলী, সালেহ আহমদ, আব্দুল হাই, শাহ হারুন অর রশিদ, মো. ফজলুল করিম, মো. আবু তাহের, অমরপুর গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএডিসির মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে মিছাখালিতে আঙ্গারুলি হাওরের বোরো-ইরি ধান আগাম বন্যা থেকে সুরক্ষার জন্য দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল। বর্ষাকালে উক্ত রাবার ড্যামের রাবারের উপর দিয়ে বালু-পাথরবোঝাই নৌকা চলাচলের ফলে রাবার কেটে ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই হাওরপাড় এলাকার কৃষকদের মতামত সাপেক্ষে রাবারের উপর দিয়ে ইঞ্জিনচালিত নৌকা স¤পূর্ণভাবে বন্ধ করার দাবি জানানো হয়। এ ব্যাপারে বিএডিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তাছাড়া রাবার ড্যাম সুরক্ষায় সরকারিভাবে কোনো ফান্ড না থাকায় এলাকার কৃষকদের কাছ থেকে কেয়ার প্রতি ৫০ টাকা করে চাঁদা প্রদানের সিদ্ধান্ত হয়। সমাবেশ থেকে প্রত্যেক গ্রামে কমিটি গঠনের মাধ্যমে উক্ত চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা