সুনামগঞ্জ , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৩৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪১:৪২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক মাইনুল ইসলাম, আহমেদ নূর আলবাব ও মো.আব্দুর রব।
প্রগতিবাদী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার গত ১৩ আগস্ট মারা যান। আড্ডার শুরুতে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন সাজাউর রহমান, আহমেদ নূর আলবাব, শাহ মো. কামরুজ্জামান, আলমগীর শাহ, মো. আজাদ মিয়া, মো. শহিদ নূর আহমদ, তানভীর আহমেদ, সুরঞ্জিতগুপ্ত রঞ্জু, কবি মিটন কান্তি দাশ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স