সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
পক্ষে-বিপক্ষে মানববন্ধন

তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন
তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। হাসপাতাল পরিচালনায় অনিয়ম-দুর্নীতিসহ পেশাদারিত্বে অবহেলার অভিযোগে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন এই কর্মকর্তা। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে এই চিকিৎসককে ঘিরে পক্ষে-বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর বাজারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করে তাহিরপুর আন্তঃউপজেলা অধিকার পরিষদ নামের একটি সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তারা জানান, এক কর্মস্থলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করায় অনিয়ম-দুর্নীতির বরপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বেচ্ছাচারী মনোভাবের মাধ্যমে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন। মনোনীত সিন্ডিকেট দ্বারা আউটসোর্সিং লোকবল নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করে আসছেন। পেশাগত দায়িত্ব পালনেও রয়েছে অসদাচারণ।
অবিলম্বে এই চিকিৎসকের পদত্যাগ দাবি করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ফজলুল করিম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, আন্তঃউপজেলা অধিকার পরিষদের সদস্য সচিব আফিকুল হক, ওয়ার্ড সদস্য তোজাম্মিল হক নাসরুম, সামরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া প্রমুখ।
এসময় বিএনপি নেতা তোজাম্মিল হক নাসরুম বলেন, ডা. মির্জা রিয়াদ হাসান দীর্ঘদিন ধরে হাসপাতালে অনিয়ম-দুর্নীতি করছেন। আমরা সচেতন নাগরিকরা নীরব থাকতে পারিনা। অতিসত্বর তাকে অপসারণ করা হোক। একই সময়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে ‘তাহিরপুর সচেতন জনগণ’-এর ব্যানারে ডা. মির্জা রিয়াদ হাসানের পক্ষে মানববন্ধন করেন কিছু লোক। চিকিৎসকের বিরুদ্ধে আসা অভিযোগকে মিথ্যা দাবি করে তার বিরোধিতাকারীকে অনৈতিক সুবিধা দাবিকারী, দুষ্কৃতকারী ও চিকিৎসককে হুমকির প্রদানকারী হিসেবে অবহিত করে প্রতিবাদ জানান ওই পক্ষ।
চিকিৎসকের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. শহিদ মিয়া, প্রদীপ মেম্বার, বাবুল মেম্বার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আবু জহর প্রমুখ। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান তার বিরুদ্ধে আসা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, গত ৬ আগস্ট হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার পান যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ নিয়ে কয়েকদিন আগে হাসপাতাল গেইটে ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে মারামারি হয়। এর জের ধরে গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, হুমকিসহ মানববন্ধন করছেন তারা। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স