সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ
হাওরাঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের তাগিদ

‘হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ শীর্ষক কর্মশালা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৩৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন
‘হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ শীর্ষক কর্মশালা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ‘হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আলোচকরা বলেন, আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নানা কারণে সংকটে আছে। এসবের যে অবস্থানগত যে দ্যোতনা রয়েছে, সেটি ভুলে গেলে চলবে না। তাই বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্বাগত বক্তব্য দেন ইনিস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন ইনিস্টিটিউটের উপপরিচালক খিলফাত জাহান যুবাইরাহ। কর্মশালায় ‘সুনামগঞ্জের লোকসংস্কৃতির অনুসন্ধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনযুর উল হায়দার, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রোখসান পারভীন চৌধুরী, লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী উপস্থাপন করেন ‘হাওরজনের কথা, ভাষা ও আশা’ শীর্ষক প্রবন্ধ।

এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য দেন কবি ও লেখক ইকবাল কাগজী, প্রভাষক এনামুল কবির, সুবাস উদ্দিন, শারমিন জাহান শিমুল, আজিজুর রহমান তহুর, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, লেখক সুবাস উদ্দিন, সাংবাদিক খলিল রহমান, মাহবুবুর রহমান পীর, দেওয়ান গিয়াস চৌধুরী, শিক্ষক জাকির হোসেন, শাহিনা চৌধুরী রুবি, কানিজ সুলতানা, অনুপ নারায়ণ তালুকদার প্রমুখ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, হাওর এলাকায় ভাষা ও সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে সেটি ধরে রাখতে উদ্যোগ নিতে হবে। এগুলো যেন হারিয়ে না যায়। নতুন প্রজন্মের সঙ্গে এই ভাষা ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে হবে। এতে শেকড়ের সন্ধান মিলবে। বক্তারা আরও বলেন, ইতিমধ্যেই হাওরাঞ্চলের ভাষা ও সংস্কৃতির অনেক উপাদান হারিয়ে গেছে। যেগুলো এখনো টিকে আছে সেগুলো আমাদের রক্ষা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর