সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় স্মার্টফোন জব্দ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন
সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় স্মার্টফোন জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ৭০ পিস ভারতীয় অবৈধ অ্যান্ড্রোয়েড স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন ১নং বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান হতে ৭০ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ভারতীয় স্মার্টফোনগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ