সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৬:৫০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে শান্তিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় অবস্থিত শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়া মন্দিরে ফিরে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রণবীর মজুমদার, সাধারণ স¤পাদক রঞ্জিত সূত্রধর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝন্টু তালুকদার, অনিল দাশ, ললিত মোহন দাশ, রনসিন্ধু তালুকদার, পিযুশ দেব, বীরদাশ, বিজয় কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ দাশ, সুধা রঞ্জন মজুমদার, কেশব দেব, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কালি দে, রজত দেবনাথ, বিপুল সূত্রধর, নিশি সূত্রধর, জয় চক্রবর্ত্তী, রিংকু দেব, রজত মজুমদার, নকুল দাশ, সত্য সূত্রধর, সঞ্জিত চক্রবর্ত্তী, বকুল দাশ, অমরিকা পাল, অমরিকা সূত্রধর, অনন্ত সূত্রধর, কল্লোল ভট্টাচার্য, মৃদুল দাশ, অসিত সূত্রধর প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা