সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:২৩:৩০ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
স্টাফ রিপোর্টার ::
মঙ্গল আরতি, আলোচনা, প্রার্থনা সভা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় সুনামগঞ্জে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব। এ বিভিন্ন মন্দির ও পূজা প্রাঙ্গণে ছিল নানা আয়োজন।
শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
পরে মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার হাসিবুল হাসান। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবিন আচার্য্য, জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার, কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সিদ্ধার্থ এষ বলাই, অ্যাড. গৌরাঙ্গপদ দাস, সন্তোষ রায়, বিধান দাস, সুমন দাস, অ্যাড. অশোক পাল, বিএনপি নেতা রামকৃষ্ণ তালুকদার সবুজ, রমাকান্ত দাস, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদার, যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, সজীব রায়, কলি তালুকদার আরতি,স্মৃতি রানী তালুকদার, জবা ঘোষ, মলি রায় প্রমুখ। বক্তারা বলেন, শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মানব রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালনই ছিল তাঁর আবির্ভাবের উদ্দেশ্য। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বজায় রেখে সকল ধর্মের মানুষের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর