সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:১৭:০৯ পূর্বাহ্ন
মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ
জিয়াউর রহমান ::
বিশ্বম্ভরপুরের মিছাখালি রাবার ড্যাম সুরক্ষার দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঙ্গারুলী হাওর এলাকার গ্রামের সকল কৃষকদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার ৪নং বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান অ্যাড. মো. ছবাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দুর্গাপুর গ্রামের কৃষক নুরুল আমিন, ছুরত জামাল, আনোয়ার হোসেন, নুরুল আলম, রেজাউল করিম, বাঘমারা গ্রামের কৃষক আসাদুল্লাহ, সিরাজপুর গ্রামের কৃষক মো. আব্দুল হাই, দিলোয়ার হোসেন, ইউপি সদস্য কামাল হোসেন, আখতার জামাল, বালিজুরি গ্রামের কৃষক মোছদ্দর আলী, শক্তিয়ারখলা গ্রামের কৃষক হাজী মহরম আলী, সালেহ আহমদ, আব্দুল হাই, শাহ হারুন অর রশিদ, মো. ফজলুল করিম, মো. আবু তাহের, অমরপুর গ্রামের কৃষক মোজাম্মেল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএডিসির মাধ্যমে প্রায় ২৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে মিছাখালিতে আঙ্গারুলি হাওরের বোরো-ইরি ধান আগাম বন্যা থেকে সুরক্ষার জন্য দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ করা হয়েছিল। বর্ষাকালে উক্ত রাবার ড্যামের রাবারের উপর দিয়ে বালু-পাথরবোঝাই নৌকা চলাচলের ফলে রাবার কেটে ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই হাওরপাড় এলাকার কৃষকদের মতামত সাপেক্ষে রাবারের উপর দিয়ে ইঞ্জিনচালিত নৌকা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানানো হয়। এ ব্যাপারে বিএডিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তাছাড়া রাবার ড্যাম সুরক্ষায় সরকারিভাবে কোনো ফান্ড না থাকায় এলাকার কৃষকদের কাছ থেকে কেয়ার প্রতি ৫০ টাকা করে চাঁদা প্রদানের সিদ্ধান্ত হয়। সমাবেশ থেকে প্রত্যেক গ্রামে কমিটি গঠনের মাধ্যমে উক্ত চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ