সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হাওরের প্রাণ-প্রতিবেশ রক্ষায় বালাইনাশক নিয়ন্ত্রণ জরুরি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:০৮:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:০৮:৪১ পূর্বাহ্ন
হাওরের প্রাণ-প্রতিবেশ রক্ষায় বালাইনাশক নিয়ন্ত্রণ জরুরি
হাওর অঞ্চল বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদ। জলজ জীববৈচিত্র্য, মাছের প্রজননক্ষেত্র ও প্রাণিসম্পদের জন্য এই অঞ্চলই অন্যতম আশ্রয়স্থল। অথচ দুর্ভাগ্যজনকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধির নামে দীর্ঘদিন ধরে বালাইনাশক ব্যবহারের যে অনিয়ন্ত্রিত প্রবণতা গড়ে উঠেছে, তা আজ হাওরের প্রাণ-প্রতিবেশকে চরম হুমকির মুখে ফেলেছে। এ বিষয়ে জাতীয় কমিটির সাম্প্রতিক বৈঠকে বালাইনাশকের বহুমাত্রিক ক্ষতির যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তা গভীর উদ্বেগজনক। গবেষণায় প্রমাণিত হচ্ছে, পানি ও বাতাসের মাধ্যমে এই রাসায়নিক পদার্থ হাওরের নদী, খাল ও পুকুরে প্রবেশ করে মাছ মেরে ফেলছে, তাদের প্রজননের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং খাদ্যশৃঙ্খল ভেঙে দিচ্ছে। মাছ, দুধ, ডিম ও মাংসে এসব রাসায়নিকের অবশিষ্টাংশ শনাক্ত হওয়া শুধু পরিবেশের জন্যই নয়, মানবস্বাস্থ্যের জন্যও দীর্ঘমেয়াদি অশনিসংকেত। এমন বাস্তবতায় হাওর অঞ্চলে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রনে নীতিমালা প্রণয়ন ও এর বিকল্প হিসেবে টেকসই কৃষি পদ্ধতি প্রয়োগ এখন সময়ের দাবি। সাধারণ কৃষকদের অজ্ঞতা বা বিকল্প ব্যবস্থা না থাকার কারণেই তারা এখনও ক্ষতিকর রাসায়নিকের ওপর নির্ভরশীল। তাই প্রথমেই প্রয়োজন মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পর্যবেক্ষণ ও তদারকি আরো কঠোর করতে হবে। আমরা মনে করি, হাওর বাঁচলেই বাঁচবে দেশের জলজ সম্পদ ও খাদ্যনিরাপত্তা। তাই বালাইনাশক নিয়ন্ত্রণ ও বিকল্প পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির দ্রুত বাস্তবায়নে সরকারকে কঠোর ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে হবে। বালাইনাশকের লাগাম টেনে ধরতে দ্রুত উদ্যোগ না নিলে আগামী প্রজন্মের জন্য হাওর কেবল একটি স্মৃতির নাম হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স