সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১৬:৪১ পূর্বাহ্ন
শেখ মুজিবুর রহমান জাতির জনক নন : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ স্বীকার করি। কিন্তু আমরা স্মরণ করি তার শাসনকালে দেশের অন্যান্য বিয়োগান্তক ঘটনাগুলোকেও। শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম লেখেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ-রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান আরোপ করে লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল একনায়কতন্ত্রেরে ভিত্তি স্থাপন করে। তিনি আরও লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা হয়েছে। জনগণের ওপর অত্যাচার, জাতিকে লুট করে, নাগরিককে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভাজিত করে রাজনৈতিক মূর্তি পূজা করা হয়। এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি কায়েম ছাড়া অন্য কিছু ছিল না। তবুও মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি, জবাবদিহিহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন-পীড়নকে ন্যায্যতা দিয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থান এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে। ব্যক্তি, পরিবার ও নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের ওপর ফ্যাসিবাদ চেপে বসতে পারে এমন কোনও মতাদর্শকে আর মেনে নেওয়া হয়। তিনি বলেন, জাতির পিতা বিষয়টি ইতিহাস নয়, রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান, আর কোনও একক ব্যক্তিই তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না। তিনি আরও বলেন, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ। এর মানে হলো জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন। এর মানে ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের ভূমি দখল ও বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। ষোল বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে, আর মূর্তির আড়ালে ছড়িয়ে দিয়েছিল অপহরণ, হত্যা, লুটপাট ও গণহত্যা। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি জীবন্ত আপদ। এটাকে পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের দাবি উঠেছে। আমাদের সংগ্রাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার; যেখানে দল, গোষ্ঠী ও কোনও নেতা জনগণের ওপরে চেপে বসবে না। বাংলাদেশ কারও সম্পত্তি নয়, এটি গণপ্রজাতন্ত্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪