সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রাধাকৃষ্ণ মন্দিরে লীলা কীর্তন শুরু

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৯:১২:৩২ পূর্বাহ্ন
রাধাকৃষ্ণ মন্দিরে লীলা কীর্তন শুরু
স্টাফ রিপোর্টার :: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) এবং শ্রীমতি রাধারাণীর আবির্ভাব তিথি উপলক্ষে সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি (শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সনাতন ধর্মাবলম্বী পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এতে বাঁশি, পদ্মফুল, শঙ্খ, সুদর্শন চক্র, ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতি রাধারাণীর প্রতিকৃতি আঁকার বিষয় নির্ধারণ করা হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সাধারণ স¤পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়, সাংগঠনিক স¤পাদক প্রণয় দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ৪ দিনব্যাপী মহোৎসবের অংশ হিসেবে পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, অধিবাস কীর্তন, মঙ্গলঘট স্থাপন এবং প্রতিদিন সন্ধ্যায় লীলা কীর্তন পরিবেশনার আয়োজন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স