সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
টাঙ্গুয়ার হাওরে মর্মান্তিক মৃত্যু

বাবার চোখের সামনেই ডুবে যায় শিশু মাসুম

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৯:২৯ পূর্বাহ্ন
বাবার চোখের সামনেই ডুবে যায় শিশু মাসুম
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে শুক্রবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটকবাহী হাউসবোট ‘লালন তরী’ থেকে পানিতে পড়ে চার বছর বয়সী শিশু মাসুমের করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে। আনন্দভ্রমণে বের হওয়া একটি পরিবার মুহূর্তেই ডুবে গেল অসীম বিষাদে। মাসুম ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। জানাযায়, সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেন তার পরিবারের সদস্যসহ ২০ জনের একটি দল নিয়ে হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওয়ানা হন। চলতি পথে ছোট্ট মাসুম অন্য একটি শিশুর সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে খেলছিল। হঠাৎ টাল সামলাতে না পেরে চলন্ত নৌকার জানালা দিয়ে সরাসরি পানিতে পড়ে যায় সে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে ঝাঁপ দেন তার বাবা কবির হোসেন। একবিন্দু অপেক্ষা না করে সন্তানের জীবনের জন্য প্রাণপণে ¯্রােতের সঙ্গে যুদ্ধ করতে থাকেন তিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। বুকফাটা আহাজারি আর স্বজনদের কান্নায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় হাউসবোটের উৎসবের সে সুর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে। তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন