সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:২৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:২৯:৪৩ পূর্বাহ্ন
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে
সিলেটের ভোলাগঞ্জ অঞ্চলের সাদা পাথর দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। পর্যটন সম্ভাবনা ও পরিবেশগত গুরুত্বের পাশাপাশি এটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবেও বিশেষভাবে সংরক্ষণযোগ্য। অথচ সম্প্রতি ওই এলাকায় পাথর লুট ও অবৈধ অপসারণের ঘটনা শুধু প্রাকৃতিক ভারসাম্যকে বিনষ্ট করেছে তা-ই নয়, রাষ্ট্রীয় সম্পদের প্রতি চরম অবহেলার দৃষ্টান্তও স্থাপন করেছে। এ প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশ- সাত দিনের মধ্যে সাদা পাথর আগের স্থানে ফিরিয়ে আনতে হবে এবং লুটের সঙ্গে জড়িতদের তালিকা আদালতে দাখিল করতে হবে- নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এই নির্দেশনা প্রমাণ করেছে যে, রাষ্ট্রীয় স¤পদ নিয়ে অপব্যবহার সহ্য করা হবে না। প্রসঙ্গত, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে রাষ্ট্র পরিবেশ ও প্রাকৃতিক স¤পদ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু ভোলাগঞ্জে প্রশাসনের নিষ্ক্রিয়তা একে বাধাগ্রস্ত করেছে। আদালত শুধু সাদা পাথর ফিরিয়ে আনার নির্দেশই দেননি, বরং ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত অবস্থা নিরূপণে বুয়েটের একজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকা পর্যবেক্ষণের জন্য মনিটরিং টিম এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যার নির্দেশ আদেশকে আরও কার্যকর ও অর্থবহ করেছে। এখন সময় এসেছে সকল পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার। মনে রাখতে হবে, সাদা পাথর শুধু ভোলাগঞ্জবাসীর জন্য নয় - এটি রাষ্ট্রীয় স¤পদ, জাতীয় স¤পদ। তাই এটি রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায় ও কর্তব্য। পাথরগুলো আগের স্থানে দ্রুত ফেরত আনার পাশাপাশি যারা এই লুটের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় স¤পদ অপহরণের সাহস না করে। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় হাইকোর্টের এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আমরা আশা করি, আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়িত হবে এবং প্রাকৃতিক ও রাষ্ট্রীয় সমপদ রক্ষার ক্ষেত্রে এটি একটি স্থায়ী নজির হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ