সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সিলেটে সাদাপাথরবাহী ১৩০ ট্রাক জব্দ, পুনঃস্থাপন শুরু

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:২২:৪৩ অপরাহ্ন
সিলেটে সাদাপাথরবাহী ১৩০ ট্রাক জব্দ, পুনঃস্থাপন শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদাপাথরবাহী ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত পাথর ফেরত এনে প্রতিস্থাপনের কাজও শুরু হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বৃহ¯পতিবার বিকেলে কো¤পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় স্থাপন করা হয়েছে। আমরা আশা করছি, চুরি হওয়া সব পাথরই ফিরিয়ে আনা সম্ভব হবে। জেলা প্রশাসক আরও জানান, এই লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত জলযান এবং পরিবহনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের একটি নির্দিষ্ট সময়সীমা দেব, এরপরও যদি তারা এই কাজে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কী পরিমাণ পাথর লুট হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে এবং এরপর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক পর্যটকদের উদ্দেশ্য করে বলেন, এখানে অনেক পর্যটক আসছেন এবং তাঁরা নির্বিঘেœ ঘোরাফেরা করছেন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এখানে আসুন। এখানকার পরিবেশ এখনো পর্যটনবান্ধব রয়েছে। জেলা প্রশাসক স্বীকার করেন, সম্প্রতি ক্ষতির মাত্রা আগের তুলনায় বেড়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ৫ আগস্টের পর যে লুটপাট শুরু হয়েছিল, তা বন্ধে দ্রুত কার্যক্রম চালানো হয়। এত দিন বিষয়টি একটি সীমিত পর্যায়ে থাকলেও এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে। তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, বৃহস্পতিবার ভোরে বালু-পাথর চুরির একটি মামলায় কো¤পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বুধবার উদ্ধার করা সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর রাত থেকেই পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী