সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১২:৪০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১২:৪০:৫৩ পূর্বাহ্ন
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩৫ প্রত্যাশীদের
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সু¯পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান। পরে বিকেলে ৫টা পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন তারা। এই সময়ের মধ্যে সরকারি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে বা তাদের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টাদের সাক্ষাতের দাবিও জানান তারা। আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে কথা হয়েছে। কমিশন গঠন করে দাবিগুলো সেখানে উপস্থাপন করা হবে বলে জানান তারা। তবে চাকরি প্রার্থীরা চাইছেন, উপদেষ্টারা তাদের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করে একটি যৌক্তিক সমাধান দেবেন। আমরা বলেছি সু¯পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবেন বলেছেন। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ শুরু হয়। পরে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় শাহবাগ এলাকার যান চলাচল স¤পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শাহবাগ এলাকার সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা ও আন্তর্জাতিক মানদ- মেনে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করেছে। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু