সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শান্তিগঞ্জে নারী শান্তি সহায়ক দল গঠন

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১২:১৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১২:১৮:৪৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে নারী শান্তি সহায়ক দল গঠন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: “সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” - এই স্লোগানকে সামনে রেখে এবং “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ”-এর লক্ষ্যে শান্তিগঞ্জে গঠিত হয়েছে নারী শান্তি সহায়ক দল। ডব্লিউএভিই-এর উদ্যোগের অংশ হিসেবে এই কার্যকর প্ল্যাটফর্মটি নারীবান্ধব পরিবেশ গঠন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ বাজারস্থ বন্ধু সমাজ কল্যাণ যুব সংঘের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ পিএফজির সমন্বয়কারী দুলন রানী তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন ইয়ুথ এম্বাসেডর গ্রুপের সীমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর সিরাজ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর এমআইপিএস প্রকল্প কর্মকর্তা কুদরত পাশা। সভায় নারী শান্তি সহায়ক দল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং গঠন কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন পিএফজি সদস্য শেফালী আক্তার, জেসমিন আক্তার, রোকসানা বেগম, খোরশেদা, আলেয়া, নাজমা বেগম, শিউলী দেবী, ইয়ুথ এম্বাসেডর গ্রুপের লিজা আক্তার ইভা, জুঁই রানী দাস, নারীনেত্রী ফিরোজা বেগম, জহুরা বেগম, তৈয়বুন নেছা প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে খোরশেদাকে সমন্বয়কারী, জেসমিন আক্তারকে যুগ্ম সমন্বয়কারী এবং সীশা আক্তারকে সচিব নির্বাচিত করা হয়। এই উদ্যোগটি শান্তিগঞ্জে নারীদের সক্রিয় অংশগ্রহণে সহিংসতা প্রতিরোধ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স