সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বাংলাদেশ সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে বিএসএফ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন
বাংলাদেশ সীমান্তে ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে বিএসএফ
সুনামকণ্ঠ ডেস্ক :: ভারতের উত্তরপূর্ব মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ নামে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্বাধীনতা দিবসের নিরাপত্তা প্রহরী হিসেবে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিএসএফ জানায়, মেঘালয় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত সংলগ্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিএসএফ সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি সীমান্ত এলাকায় গিয়ে তদারকি করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অপারেশন অ্যালার্ট’ কর্মসূচির মাধ্যমে সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে নজরদারি জোরদার করা হয়েছে। তদুপরি, গবাদিপশু পাচার, চোরাচালান ও অবৈধ প্রবেশ রোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন প্রযুক্তি ও ভ্রাম্যমাণ টহলদলসহ সমন্বিত স্থল ও নৌপথে টহলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থল ও নৌরুটগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষের কোনো বাধা সৃষ্টির চেষ্টা রুখতে এই অভিযান শুরু করা হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত চলমান থাকবে এই অভিযান এবং পুরো মেঘালয় সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তা বজায় থাকবে। - দেশ রূপান্তর

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স