সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সরকারকে এক মাসের সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৩৭:০১ পূর্বাহ্ন
সরকারকে এক মাসের সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। বুধবার (১৩ আগস্ট) ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের সামনে এসে এ ঘোষণা দেন সংগঠটির সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বরে অর্ধদিবস এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। একইসঙ্গে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণলয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মসূচি শুরু হবে। সবশেষ দাবি আদায়ে আবার ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে। তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪