সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে হত্যা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন
সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে হত্যা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশ থেকে মাওলানা জুবায়ের আহমদ (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানা গেছে। জুবায়ের আখালিয়া বড়গাল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। নিহতের ভাগনে হেলাল উদ্দিন জানান, মাওলানা জুবায়ের আহমদ প্রতিদিনের মতো মাদ্রাসায় যাচ্ছিলেন। পথের মধ্যে একই এলাকার প্রতিবেশী ও আত্মীয় নয়ন আহমেদের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে নয়ন অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এরপর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবুও পুলিশ সার্বিক বিষয় তদন্ত করছে। আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স