সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

নদী দূষণ ঠেকাতে নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প উদ্বোধন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১২:২৮ পূর্বাহ্ন
নদী দূষণ ঠেকাতে নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: হাওর-নদীবেষ্টিত ভাসমান জনপদ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খলাচাঁনপুর। মৎস্য আহরণ আর যৎসামান্য কৃষিই গ্রামের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস। এই গ্রামের শতভাগ মানুষ নদীর উপর ঝুলন্ত বাঁশের টয়লেট ব্যবহার করে আসছিলেন। হেমন্তে ও বর্ষায় টয়লেটের মলের গতিপথ ছিল নদী, আর এ নদীর পানি দিয়েই রান্না-বান্না, গোসলের কাজ সারতেন তারা। এবার অক্সফাম ইন বাংলাদেশ-এর আর্থিক সহায়তায়, অফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট ইরা পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট প্রকল্প বাস্তবায়ন করে বদলে দিয়েছে গ্রামবাসীর জীবনধারা। ৪০টি পরিবারের জন্য তৈরি করা হয়েছে ১০টি পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট। বুধবার খলাচাঁনপুর গ্রামে একই ট্যাংকিতে ১০টি টয়লেটের মল স্থানান্তরের সুযোগ রেখে তৈরি করা আধুনিক পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। ওইদিন বেলা ১১টায় খলাচানপুর গ্রামে গ্রামবাসী ও ইরা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় মূল বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, শিক্ষাই আমাদের মূল শক্তি। অবহেলিত জনপদের মানুষজনকে নানা দিক আলোচনা করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে গ্রামবাসীর জীবন মান উন্নয়নে জিও-এনজিও সহায়তায় শ্মশানঘাট, ওয়াটার নেটওয়ার্কিং প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ গ্রামবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া ইরা হাইস্কুল পড়ুয়া গ্রামের প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা হিসেবে ১০ হাজার করে টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করে। ইরা’র মনিটরিং এন্ড ইভায়েলেশন অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় ও ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশ’র পিএইচপি কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম