সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পিআর পদ্ধতি উদ্দেশ্যমূলক, জটিলতা বাড়বে : রিজভী

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৪৯:১২ পূর্বাহ্ন
পিআর পদ্ধতি উদ্দেশ্যমূলক, জটিলতা বাড়বে : রিজভী
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখনও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার মতো প্রস্তুত নয়। এ পদ্ধতিতে স্বচ্ছতা নেই এবং এটি জটিলতা তৈরি করবে। বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মত দেন। রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার চলছে। তিনি অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তার মতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকারী নয়। তিনি বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যেকোনো অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। উস্কানিমূলক কথাবার্তা থেকে রক্ষা পেতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায় এখনও পৌঁছাইনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতির নির্বাচন টেকসই নয়। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে শুধু জটিলতা বাড়বে, কোনো ইতিবাচক ফল আসবে না। এ পদ্ধতিতে কোনো স্বচ্ছতা নেই। রিজভী জানান, বিএনপি বা এর অঙ্গসংগঠনের নামে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে কাউকে আজীবন বহিষ্কারও করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে কিছু মানুষ চক্রান্ত করছে। তারা মাস্টারপ্ল্যান করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, কূটকৌশল বা নীলনকশা দিয়ে কোনো দলের ভাবমূর্তি নষ্ট করা যায় না। অতীতেও তা সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। সংবাদ সম্মেলনে তিনি সরকার ও প্রশাসনের প্রতি আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর জোর দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স