সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

বিজিবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:৪৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:১৪:৪২ পূর্বাহ্ন
বিজিবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাচালানের গরু ও বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময়, বিজিবি তাদের প্রতিরোধ করতে গেলে বিজিবির টহল দলের উপর চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
দুটি হামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় বুধবার ভোরে দোয়ারাবাজার ও তাহিরপুর থানা পুলিশ বিজিবির সহযোগিতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আলী (২৫), আবু বক্করের ছেলে মো. আজবিরুল ইসলাম (২৫), মস্তু মিয়ার ছেলে মো. কাজী মিয়া (৩০), দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের সমশের আলীর ছেলে খোকন মিয়া (৩২) ও মো. লিচু মিয়ার ছেলে সিরাজ মিয়া (২৭)। প্রসঙ্গত, গত ২২ মার্চ সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) দায়িত্বপূর্ণ দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপির মোকামছড়া সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদের প্রতিরোধ করতে গেলে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় ৮ জনকে আসামি করে মামলা করে বিজিবি। অপরদিকে গত ৬ আগস্ট তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির সীমান্ত এলাকায় চোরাকারবারিরা ভারত থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদের প্রতিরোধ করতে গেলে বিজিবির টহল দলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিরা হামলা চালায়। এ ঘটনায় তাহিরপুর থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে বিজিবি। ওই দুটি মামলায় বুধবার ভোরে দোয়ারাবাজার ও তাহিরপুর সীমান্ত এলাকা থেকে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা তাদেরকে গ্রেপ্তার করে। সুনামগঞ্জ- ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের নিজ নিজ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম