সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৭:২৫:৩১ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে দরিদ্র্য রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত মঙ্গলবার (১২ আগস্ট) শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৭৯ জন চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এর মধ্যে বাছাইকৃত ৩৬ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীর সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করেন। পরবর্তীতে সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। উন্নতমানের চিকিৎসা পেয়ে রোগী ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডা” বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারা দেশের ন্যায় সুনামগঞ্জের অসচ্ছল চক্ষুরোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। এ মানবিক কর্মকা- বাস্তবায়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যার। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার লিগ্যাল অফিসার মো. রহমত আলী, জুনিয়র অফিসার সেলিম উদ্দিন, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান এবং ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা