সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

সড়কে অটোরিকশার দাপট থামাতে পদক্ষেপ প্রয়োজন

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:০২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন
সড়কে অটোরিকশার দাপট থামাতে পদক্ষেপ প্রয়োজন
সুনামগঞ্জের সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল জনজীবন ও সড়ক নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭(২) ধারা অনুযায়ী মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ হলেও বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অনুমোদনহীন, ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন চালকের হাতে এসব যানবাহন মহাসড়কে দ্রুতগতি সম্পন্ন বাস ও ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে - ফলে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন, যাদের অধিকাংশই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এমন পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকারিতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে। মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালানো হলেও তা দীর্ঘস্থায়ী ফল বয়ে আনছে না। বরং অভিযান শেষে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়, যা স্পষ্টতই আইনের শাসন ও প্রশাসনিক নজরদারির ঘাটতি নির্দেশ করে। এখানে আরেকটি উদ্বেগজনক দিক হলো, অভিযানের খবর অনেক সময় আগেই চালকদের কাছে পৌঁছে যাওয়া এবং সংশ্লিষ্ট বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে মালিক-চালকদের যোগসাজশ। উৎকোচ ও প্রভাবের কারণে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতি শুধু সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, বরং আইন-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকেও দুর্বল করে দিচ্ছে। আমরা চাই, অবিলম্বে সুনামগঞ্জে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান চালাতে হবে। শুধুমাত্র মামলা ও জরিমানা নয়, বরং এসব যান জব্দ করে মালিক-চালকের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত না করে সরাসরি অটোরিকশা তুলে দিলে নিম্ন আয়ের মানুষের জীবিকায় প্রভাব পড়তে পারে, তাই এই বিষয়টিও নীতি নির্ধারণে বিবেচনায় রাখা জরুরি। ‘নিরাপদ সড়ক’ জনগণের অধিকার। প্রশাসন, স্থানীয় সরকার, পরিবহন মালিক-চালক ও সাধারণ মানুষ, সবাইকে এই ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। নইলে সড়ক আরও রক্তাক্ত হবে, হারিয়ে যাবে আরও অমূল্য প্রাণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন