সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৯:১৮ অপরাহ্ন
সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন-এর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এবার সুযোগ পাননি, তারা ভবিষ্যতে আবারও অংশ নিতে পারবেন। তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি একটি কল্যাণমুখী উদ্যোগ। স্বচ্ছতার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ায় এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই। প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, কৃষি অফিসার মো. রাকিবুল আলম, সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অলিউল্লাহ, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. রকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়, যা সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম হিসেবে বিবেচিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম